করোনাভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

করোনাভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৫৭ জনে।আর নতুন করে আরো ২ হাজার ২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন।রবিবার (১৬ আগস্ট) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৩১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।এদিকে বিশ্বব্যাপী করোনার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৬৯ হাজার ৯ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৬ লাখ ১৮ হাজার ২৯০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৩৩২ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৭২ হাজার ৬০৬০জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৫ লাখ ২৯ হাজার ৭৮৯ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৮৩২ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭ হাজার ২৯৭ জন।মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ হাজার ৫৪৩ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৭১৪ জন।করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৯০ হাজার ৫০১ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৫০ হাজার ৯৯ জন।আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ১৭ হাজার ৮৮৪ জন। আর মৃতের সংখ্যা ১৫ হাজার ৬১৭ জন।

Top