উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে


আলোকিত বার্তা:উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।এতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।এজন্য সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়া অধিদফতর বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। ফলে ঝড়ো হাওয়ার শঙ্কা রয়েছে। তাই উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরাজপুর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও অদূরবর্তী দ্বীপ এবং চরের নিম্নাঞ্চল স্বাভাবিকের চেয়ে ১-২ ফুটের বেশি জোয়ারের পানি প্লাবিত হতে পারে বলেও আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে থাকা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।

Top