সাক্ষাৎকার দেয়া ও টকশোতে অংশ নেয়ার আগে স্বাস্থ্য মহাপরিচালকের অনুমতি লাগবে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

সাক্ষাৎকার দেয়া ও টকশোতে অংশ নেয়ার আগে স্বাস্থ্য মহাপরিচালকের অনুমতি লাগবে


আলোকিত বার্তা:স্বাস্থ্য অধিদফতরের পক্ষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাক্ষাৎকার দেয়া ও টকশোতে অংশ নেয়ার আগে স্বাস্থ্য মহাপরিচালকের অনুমতি লাগবে।শুধু তাই নয় বিভিন্ন প্রচার মাধ্যমে ব্রিফিং ও সাক্ষাৎকার দেয়া বা অনুষ্ঠানে অংশ নেয়ার বিষয়ে অংশগ্রহণকারীকে ন্যূনতম পরিচালক পদমর্যাদার কর্মকর্তা হতে হবে।মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব(প্রশাসন অধিশাখা)মো জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে,বিভিন্ন প্রচার মাধ্যমে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখপাত্র হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন ও অধিদফতরের প্রতিনিধিত্ব করেন। নিয়মিত ব্রিফিং ছাড়াও এসব বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকে বিব্রত হতে হয়। প্রচার মাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব করার বিষয়ে যথাযথ বিধি বিধান অনুসরণ বাঞ্ছনীয়।
স্বাস্থ্য অধিদফতরের পক্ষে বিভিন্ন প্রচার মাধ্যমে ব্রিফিংয়েও সাক্ষাৎকার দেয়া বা অনুষ্ঠানে অংশ নেয়ার বিষয়ে মহাপরিচালকের পূর্বানুমোদন প্রয়োজন এবং অংশগ্রহণকারীকে ন্যূনতম পরিচালক পদমর্যাদার হতে হবে।

Top