করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান


আলোকিত বার্তা:করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সরকারের পক্ষ থেকে শুরু থেকেই পর্যাপ্ত ব্যবস্থা থাকার কথা বলা হলেও তা মোটেই সন্তোষজনক নয়। ডাক্তারদের পর্যাপ্ত নিরাপত্তার অভাবে হাসপাতালগুলোতে নিয়মিত চেম্বার না করার কারণে যারা সাধারণ সর্দি-কাশি-জ্বরে আক্রান্ত হচ্ছেন, তারাও স্বাভাবিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা। সরকার সঠিক পদক্ষেপ না নিলে চিকিৎসা ক্ষেত্রে মহাবিপর্যয় দেখা দেবে।রোববার (১৯ এপ্রিল) সংগঠনটির নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তিনি বলেন,দেশে করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই গোটা দেশকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দেয়া হয়েছে। পরিস্থিতি উত্তরণে সরকারের প্রস্তুতি প্রয়োজনের তুলনায় খুবই কম। ডাক্তার, নার্স কারও কোনো নিরাপত্তা নেই। ইতিমধ্যেই একজন জনপ্রিয় ডাক্তার যথাযথ চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেছেন।মো. তাহের বলেন, ‘বিভিন্ন জাতীয় সংবাদপত্রে প্রকাশিত পরিসংখ্যানে জানানো হয়েছে, এ পর্যন্ত ১০৬ জন ডাক্তার ও ৫৭ জন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। সাধারণ স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হওয়ার সঠিক পরিসংখ্যান আমাদের জানা নেই। সারা পৃথিবীতে ডাক্তারদের করোনায় আক্রান্ত হওয়ার সর্বোচ্চ হার বাংলাদেশে। ফলে ডাক্তার ও তাদের পরিবারের মাঝে এক চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সরকারি বেসরকারি ২৪টি হাসপাতালে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। গতকাল সোহরাওয়ার্দী হাসপাতালে ৬ জন ডাক্তার করোনায় আক্রান্ত হয়েছেন।তিনি বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে অবিলম্বে স্বাস্থ্যসেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

Top