দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করতে পারে,তাদের মানুষ বলা যায় না। - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করতে পারে,তাদের মানুষ বলা যায় না।


আলোকিত বার্তা:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন,যারা দেশের এই সংকটকালীন সময়,দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করতে পারে,তাদের মানুষ বলা যায় না।এরা মানুষরূপী জানোয়ার।শনিবার তিনি তার বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।হানিফ বলেন,করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী,পুলিশ,ডাক্তার-নার্সসহ বিভিন্ন লোকজন চরম ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন।এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে কিছু লোকের বিরুদ্ধে এই সংকটকালে অসহায় মানুষদের জন্য সরকারি বরাদ্দের ত্রাণ আত্মসাতের অভিযোগ উঠছে। আমি অবাক হয়ে যাই! কারা এসব মানুষ? যারা দেশের এই সংকটকালীন সময়, দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করতে পারে,তাদের মানুষ বলা যায় না। এরা মানুষরূপী জানোয়ার। এদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা জানাই।

জেলা প্রশাসককে অনুরোধ করে তিনি বলেন, আমি জেলা প্রশাসককে অনুরোধ করব। আপনাদের উপজেলা পর্যায়ে প্রশাসনকে নির্দেশনা দিন। সাধারণ মানুষের জন্য যে ত্রাণ বরাদ্দ করা হয়েছে সেই ত্রাণ যেন কোনো লোক আত্মসাৎ করতে না পারে। এ জন্য কঠোর নির্দেশনা দিন, আরও কঠোর হন। আমরা চাই, কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির নামে অভিযোগ উঠলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। অসহায় মানুষের জন্য যে ত্রাণ বরাদ্দ দেয়া হয়েছে তা নিয়ে কোনোরকম দুর্নীতি জালিয়াতি বরদাস্ত করা হবে না। আমরা এই অনিয়ম দুর্নীতি বন্ধ করতে চাই।আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সরকারের পক্ষ থেকে বারবার সতর্ক করার পরেও কিছু মানুষ নিয়ম না মানার কারণে এই করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার জনগণকে সচেতন করেছেন এবং পরামর্শ দিয়েছেন। এ ছাড়া সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। লকডাউন দেয়া হয়েছে। তারপরও লোকজন সচেতন না হওয়ায়, নিয়ম-নীতি না মানায় লকডাউন পুরোপুরি কার্যকর হচ্ছে না। তাই করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করেছে। দেশবাসীকে আমি আবারও অনুরোধ করব সকলেই ঘরে থাকুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচার জন্য সুযোগ করে দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা মোকাবিলা করে এই সংকট কাটিয়ে উঠতে পারব, ইনশাআল্লাহ।

Top