ত্রাণে ভয়ংকর চুরি ও দুর্নীতি বন্ধের আহ্বান - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

ত্রাণে ভয়ংকর চুরি ও দুর্নীতি বন্ধের আহ্বান


আলোকিত বার্তা:করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে হতদরিদ্র জনগোষ্ঠীর ত্রাণে ভয়ংকর চুরি ও দুর্নীতি বন্ধের আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
শুক্রবার (১০ এপ্রিল) দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে এ দাবি জানান।বিবৃতিতে নেতারা বলেন, ‘করোনাভাইরাস পরিস্থিতিতে হতদরিদ্র কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতি ও ভয়ংকর চুরি নিরন্ন মানুষের হাহাকারে পরিণত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে হতদরিদ্রদের খাদ্য সংকট সৃষ্টি হবে।’

নেতারা আরও বলেন, ‘ত্রাণ বিতরণে সরকারি দলের সম্পৃক্ততায় যে বেহাল অবস্থা তা ইতিমধ্যে দেশবাসী প্রত্যক্ষ করছে। ত্রাণ বিতরণে প্রশাসনের সঙ্গে পেশাজীবীদের নিয়ে সর্বদলীয় কমিটি গঠন করতে হবে এবং করোনাভাইরাস সংক্রমণ বিস্তাররোধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

Top