করোনাভাইরাসের প্রকোপ থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

করোনাভাইরাসের প্রকোপ থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান


আলোকিত বার্তা:লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, করোনার থাবা গত ৪ দিন থেকে ক্রমশ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।ইতোমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের জনগণকে ঘরে থাকতে বাধ্য করার জন্য কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা করেছে। করোনাভাইরাসের প্রকোপ থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অবহেলা করলে দেশের বিশাল ক্ষতি সাধিত হবে। দেশবাসীকে রক্ষা করতে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা এখন সময়ের দাবি।বুধবার এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাকের স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।অলি বলেন, জনগণের উদ্দেশে আমি বিগত একমাসের মধ্যে তিনবার কিছু পরামর্শ দিয়েছিলাম। এটা কারো বিরুদ্ধে কোনো বক্তব্য ছিল না। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আপনারা আমার বক্তব্যগুলো পড়েননি বা আমলে নেননি। এখন অর্থবিত্তের কথা চিন্তায় না এনে জীবন বাঁচানোর চেষ্টা করেন। বেঁচে থাকলে অর্থের সংকট হবে না ইনশাআল্লাহ।

তিনি বলেন,সমগ্র জাতির প্রতি আমার বিনীত অনুরোধ সরকারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত হবে না। বিগত দিনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতে হবে।সরকারি নির্দেশ অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। দয়া করে অতি জরুরি না হলে নিজ ঘর থেকে বের হবেন না এবং পরিবারের কাউকে ঘর থেকে বের হতে দেবেন না।অলি হতাশা প্রকাশ করে বলেন,দুঃখের বিষয় হলো জনগণ এখনও অবাধে চলাচল অব্যাহত রেখেছে।যা করোনাভাইরাস ছড়ানোর জন্য সাহায্য করছে। নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকার জন্য সাহায্য করুন। আপনার সামান্য অবহেলা অন্যের মৃত্যুর কারণ হতে পারে। যা একজন মানুষের জন্য কাম্য নয়। সকল প্রকার অনাচার-অত্যাচার, অবিচার, নগ্নতা, অসমাজিক কার্যকালাপ থেকে বিরত থাকুন।

Top