দুর্যোগ মোকাবিলায় সরকারের সমন্বয়হীনতা সংকট আরও বৃদ্ধি করবে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সমন্বয়হীনতা সংকট আরও বৃদ্ধি করবে


আলোকিত বার্তা:দুর্যোগ মোকাবিলায় সরকারের সমন্বয়হীনতা সংকট আরও বৃদ্ধি করবে বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি।গার্মেন্টস শিল্পের সমন্বয়হীনতা নিয়ে রোববার জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে বলেন, গার্মেন্টস শিল্প খোলা রাখা এবং বন্ধ রাখা নিয়ে তেলেসমাতি কারবারে শ্রমিকদের প্রচণ্ড ঝুঁকিতে ফেলেছে,ক্ষতিগ্রস্থ করেছে এবং করোনা সংক্রমণ বিস্তারে সহায়ক হয়েছে। এসব প্রশ্নে সরকারের একক দলীয় দৃষ্টিভঙ্গি জাতীয় ঐক্য গড়ে তুলতেও বিঘ্ন সৃষ্টি করছে যার পরিণাম হতে পারে ভয়াবহ।

বিবৃতিতে নেতারা করোনায় সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এটা যথাযথ বাস্তবায়ন না হলে দেশ বিপর্যয়ের ঝুঁকিতে পরবে।

Top