দেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে জরুরী বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করছে বিএনপি। - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে

দেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে জরুরী বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করছে বিএনপি।


আলোকিত বার্তা:দেশে তিনজন করোনাভাইরাস আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে জরুরী বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করছে বিএনপি। সোমবার (৯ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসে। কমিটির সদস্যরা বৈঠকে করোনাভাইরাসের সংক্রমণে সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে দলের ‘করণীয়’ নির্ধারণ করছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান জানিয়েছেন, বৈঠকে মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামে যে মানববন্ধন কর্মসূচি হওয়ার কথা ছিলো তা স্থগিত করা হয়েছে। এছাড়া বৈঠকের সিদ্ধান্ত বাকি সব সিদ্ধান্ত মঙ্গলবার সকাল ১১টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং করে গণমাধ্যমকে জানাবেন।

গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় স্থায়ী কমিটির এই বৈঠক বসে, লন্ডন থেকে স্কাইপে যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে সভাপতিত্ব করছেন। বৈঠকে মহাসচিবসহ খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

Top