দুই সিটি নির্বাচনে কারচুপির অভিযোগে দিনব্যাপী হরতাল পালন শেষে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

দুই সিটি নির্বাচনে কারচুপির অভিযোগে দিনব্যাপী হরতাল পালন শেষে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।


আলোকিত বার্তা:ঢাকার দুই সিটি নির্বাচনে কারচুপির অভিযোগে দিনব্যাপী হরতাল পালন শেষে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা শহরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি।রোববার বেলা পৌনে ৫টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সফল করেছে- এমন দাবি করে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে আমরা এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই। এই হরতাল শুধু সিটি নির্বাচনে কারচুপির প্রতিবাদে ছিল না। এটা মূলত ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য।

বিএনপি মহাসচিব বলেন,আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকা শহরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। একই সঙ্গে সিটি নির্বাচনে যে অনিয়ম-কারচুপি হয়েছে সে বিষয়ে গণমাধ্যমের কাছে তথ্য-উপাত্ত তুলে ধরবেন তাবিথ এবং ইশরাক হোসেন।নির্বাচনের ওপর মানুষের আস্থা চলে যাওয়ায় ভোটার উপস্থিতি কম হয়েছে- মন্তব্য করে ফখরুল আরও বলেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ায় জনগণের কাছে জবাবদিহি করতে হবে কমিশনকে।সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসেনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সিটি নির্বাচনে অংশ নেয়া ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

Top