দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, বৃষ্টি আরও দুদিন - Alokitobarta
আজ : রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, বৃষ্টি আরও দুদিন ছোট হচ্ছে বাজারের ব্যাগ সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে ‘বাংলাদেশ অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক ইউনিয়ন’-এর গভীর উদ্বেগ; বি... সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ,বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন... সিপিডির ন্যূনতম মজুরি প্রস্তাবে বিজিএমইএর আপত্তি, দ্বৈত গণনার অভিযোগ গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও এসআরবি-বিজিবি প্রধান

দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ, বৃষ্টি আরও দুদিন


রিপোর্ট আলোকিত বার্তা :প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। সোমবার দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।তবে রোববার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

শুক্রবারের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

কাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এদিন কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে। শুক্রবার সকাল ৬টায় এটি ঘূর্ণিঝড় আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এদিকে বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গাজীপুরের কালিয়াকৈরে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে শ্রমিক, দিনমজুর ও রিকশাচালকরা পড়েছেন বিপাকে। কৃষকদের আশঙ্কা, বৃষ্টি তিন দিনের বেশি স্থায়ী হলে শীতকালীন সবজি, ধান ও সরিষার ক্ষতি হতে পারে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃহস্পতিবার ভোর থেকে টানা বৃষ্টিতে সড়ক ও নিচু এলাকায় পানি জমেছে। দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ। প্রবীণ শিক্ষক আবদুল মতিন বলেন, অগ্রহায়ণে এমন টানা বৃষ্টি সচরাচর দেখা যায় না। তবে বৃষ্টি আর না বাড়লে আগাম রবি ফসলের জন্য তা উপকারী হতে পারে।

ভোলায় দুদিনের বৃষ্টির মধ্যে সাগরগামী অর্ধলক্ষাধিক জেলে মাছ ধরার নৌকা নিয়ে ফিরতে শুরু করেছেন। সাগরে ৩ নম্বর এবং নদীতে ১ নম্বর সতর্কসংকেত রয়েছে। বৃষ্টির মধ্যেও লঞ্চ ও ফেরি চলাচল করেছে। তবে যাত্রী কম থাকায় মনপুরা-নোয়াখালী নৌপথে সিট্রাক চলাচলে প্রভাব পড়েছে।

বরিশালের আগৈলঝাড়ায় বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিনমজুররা কাজে যেতে পারছেন না। কোথাও কোথাও বোরো ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে। বাগেরহাটের ফকিরহাটেও ভারি বৃষ্টিতে সড়ক ও নিচু এলাকায় পানি জমেছে। উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন জানান, সরিষা আবাদের লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬০ কেজি সরিষার বীজ সংগ্রহ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত বীজ বপন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নদ-নদীতে মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। খুলনার পাইকগাছায় দুই দিনের বৃষ্টিতে খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে বের হতে পারছেন না। বুধবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে বৃহস্পতিবার ও শুক্রবার সূর্যের দেখা মেলেনি।

Top