ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না - Alokitobarta
আজ : শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতি করতে দেওয়া হবে না


মোহাম্মাদ মুরাদ হোসেন:যারা গণহত্যা চালিয়েছে, আলেম-ওলামার রক্ত নিয়েছে সেই ফ্যাসিবাদী শক্তিকে দেশের মানুষ আর কখনো রাজনীতি করতে দেবে না।তিনি বলেন,যারা ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তনকে সহজতর করতে চায়, যারা বিভিন্ন প্রক্রিয়ায় বিভ্রান্তিমূলক রাজনীতি করে ফ্যাসিবাদের আগমনকে সুগম করতে চায় তাদের উদ্দেশে একটা কথা বলি-বাংলাদেশের মানুষ কোনো দিন গণহত্যাকারীকে এ দেশে রাজনীতি করতে দেবে না।তিনি বলেন, ‘ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত করতে ১৭ বছর সময় লেগেছে। এ আন্দোলনে আলেম-ওলামারা রক্ত দিয়েছেন। শাপলা চত্বরে কত মানুষ শহীদ হয়েছেন, এখনো তাদের সবার নাম ও কবরের ঠিকানা আমরা জানি না। এত রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা সেই সরকারের হাত থেকে মুক্ত হয়েছি।যারা গণহত্যা চালিয়েছে, আলেম ওলামার রক্ত নিয়েছে সেই ফ্যাসিবাদী শক্তিকে দেশের মানুষ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় বার্ষিক দ্বীনি মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে অনেক বিতর্ক হবে। রাজনৈতিকভাবে আমাদের মধ্যে দ্বিধাবিভক্তি থাকবে। আমাদের একেকজনের একেক রকমের আদর্শভিত্তিক রাজনীতি থাকতে পারে। কিন্তু একটা প্রশ্নে আমরা একমত।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার মূলনীতি থেকে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস বাদ দিয়েছিলেন, সেটা আমরা পুনঃস্থাপন করব। সংবিধানের প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর দৃঢ় আস্থা ও বিশ্বাস- সেই কথা, পদ্ধতি পুনরায় আমরা ধারণ করব।তিনি বলেন, ‘আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। সংবিধানে বিসমিল্লাহ সংযোজন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করেছি। এ দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা কখনো জাতির মধ্যে বিভেদ দেখতে চাই না।

মন্ত্রী বলেন, ‘যারা ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করছেন, তাদের কর্মকাণ্ডে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন নেই। তারা দেশের মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করছেন। স্বাধীনতার আগে ও পরে বিভ্রান্তিমূলক রাজনীতির মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছেন।জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্র-জনতার প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে যে জুলাই সনদ প্রণীত হয়েছে, তা আমরা বাস্তবায়ন করবই। পাশাপাশি ইসলামি মূল্যবোধের সব বিষয় সংবিধানে ধারণ করব।

আন্দোলনের নামে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সমালোচনা করুন, তবে তা গঠনমূলক হতে হবে। সরকারের সঙ্গে অসহযোগিতা করতে পারেন, কিন্তু দেশের মানুষের বিরুদ্ধে অসহযোগিতা করবেন না।এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রাউজানের সংসদ-সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ফটিকছড়ির সংসদ-সদস্য সরওয়ার আলমগীর, রাঙ্গুনিয়ার সংসদ-সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Top