বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক,আলোকিত বার্তা:বরিশালস্থ বাকেরগঞ্জবাসীদের নিয়ে ঐতিহ্যবাহী সংগঠন বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি, বরিশাল এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ শুক্রবার বিকেলে বরিশাল সদর রোড হোটেল কিং ফিশার হলরুমে এতে শতাধিক সদস্যরা অংশ নেন।অনুষ্ঠানে সভাপতি ছিলেন সমিতির সভাপতি মাওলানা শাহাদাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী মনিরুল ইসলাম স্বপন। রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন মাওলানা আঃ ছালাম। এ ছাড়া শিক্ষক নেতা অধ্যক্ষ মহাসিনুল ইসলাম হাবুল, বিএনপি নেতা নাসির হাওলাদার, জামায়াত নেতা ড. মাহফুজুর রহমান, চিকিৎসক নেতা ডা. খান আব্দুর রউফ, সাংবাদিক নেতা মামুন-অর-রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান বাস্তবায়নে ছিলেন মোঃ সুলতান আহমেদ, শফিকুল ইসলাম, নুরুদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রমজানের তাৎপর্য নিয়ে বিষদ আলোচনা হয়। এরপর অসুস্থ সদস্য ও তাদের পরিবারের জন্য দোয়া করা হয়। বিএনপি নেতা নাসির হাওলাদার সংগঠনকে আরো প্রসারিত করার জন্য পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। সবশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সভাপতি মাওলানা শাহাদাত হোসেন।