বরিশালে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও বিএনপির নির্বাচনী সাফল্যে শুকরিয়া আদায়ে মিলাদ ও দোয়া মাহফিল - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা বরিশালে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও বিএনপির নির্বাচনী সাফল্যে শুকরিয়া আদায়ে মিলাদ ও দোয়া মাহফি... দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি বাধ্য করা হলে রাজপথে নামবো লক্ষ্মীপুর ২১ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, আলোচনায় তানিয়া রব-খালেদ সাইফুল্লাহ নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ ২৫০ কোটি টাকার ফুলের বাজার ফেব্রুয়ারির তিন দিবসে মূল্যস্ফীতি ও ব্যাংক খাত সামলানো চ্যালেঞ্জ,নতুন সরকারের কাছে আকাশসম প্রত্যাশা হালুয়াঘাটে শিশুকে পিটিয়ে হত্যা বড় পরিবর্তন আসছে শাসন কাঠামোয় ,গণভোটে বিশাল ব্যবধানে ‘হ্যাঁ’ জয়ী

বরিশালে খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও বিএনপির নির্বাচনী সাফল্যে শুকরিয়া আদায়ে মিলাদ ও দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করায় শুকরিয়া আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বরিশাল নগরীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ জুমার নামাজের পর নগরীর বাজার রোডস্থ খাজা মাইনুদ্দিন মাদ্রাসা জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নেতৃত্বের জন্য বিশেষ দোয়া করা হয়।

এদিকে,বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের৬ নং ওয়ার্ডের দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়নের সেক্রেটারি মিন্টু তালুকদার যুবদলের সভাপতি ও সেক্রেটারি বিএনপির অঙ্গ সংগঠনের অন্যান্য নেতারা ও বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এবং দোয়া ও মোনাজাতের আয়োজনে আক্তার হোসেন খোকা। ৭ নং ওয়ার্ডের কাশীপুর ইউনিয়নের রুহুল আমিন মাধবপাশা ৭ নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান, আলিপুর রহমান লিয়াকত, আলী হাওলাদার ও স্থানীয় পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিরা ও এলাকার ইমামগণ দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন এবং মোনাজাতের পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি, সহ-সভাপতি জসিম উদ্দিন তালুকদার, সহ-সভাপতি সজীব গাজী, সহ-সভাপতি মোঃ রাসেল, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম শাকিল, হাতেমালী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আবীর হোসেন এবং মহানগর ছাত্রদল নেতা সোলেমান সুমন। এছাড়াও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

Top