নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা - Alokitobarta
আজ : শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি তেলে বড় ধরনের রেশনিংয়ের সিদ্ধান্ত খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি, ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট চ্যালেঞ্জে বাংলাদেশ ব্যাংকের সংস্কার নতুন গভর্নরের নিয়োগ বাতিলের আহবান টিআইবির সৈয়দা রেজওয়ানা ও ড. খলিলুরের গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভের ডাক পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি সংবিধানের অজুহাত দিয়ে সরকার জুলাইয়ের অঙ্গীকার ভঙ্গ করছে সরকারি কর্মচারীদের অফিসের সময় নিয়ে নতুন নির্দেশনা জারি ৭৩টি ভুয়া অ্যাকাউন্ট খুলে ২৫ কোটি টাকার ঋণ

নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা


আলোকিত বার্তা :নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার
বানারীপাড়া উপজেলার আহমদাবাদ (বেতাল) ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে উত্তেজনার জেরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে।বেতাল কেন্দ্রে জামায়াত ২৫০ ভোটে এগিয়ে থাকায় বিএনপির উগ্রবাদী কিছু নেতা কর্মীরা বেশি ভোট পাওয়ার কথা উল্লেখ করে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করেন।এবিষয়ে
অভিযোগ সুত্রে জানা যায়, বেতাল কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৫০ ভোট বেশি পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিএনপির কর্মী সাব্বির, খোকন মোল্লা, হাসিব সরদার, আল-আমিন হাওলাদারসহ প্রায় ৫০-৬০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়।
শুক্রবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে আহমদাবাদ (বেতাল) ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর অফিস থেকে বের হয়ে বাসায় ফেরার পথে বেতাল এলাকার জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার হেমায়েত, আক্তার হোসেন, এনায়েত, সাখাওয়াতসহ আরও কয়েকজন নেতাকর্মীর ওপর পেছন দিক থেকে হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের গুরুতর অবস্থা বিবেচনায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন।
এ ঘটনায় রাত ১১টার দিকে বানারীপাড়া থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাদের কাছে উভয় পক্ষের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Top