কর্নেল অলি আহমদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জামায়াতের - Alokitobarta
আজ : বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

কর্নেল অলি আহমদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জামায়াতের


মোহাম্মাদ মুরাদ হোসেন :এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার (১৭ জানুয়ারি) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতি প্রদান করেন।বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ একজন খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত হন। তিনি একজন সৎ, গণতন্ত্রমনা ও দেশপ্রেমিক বর্ষীয়ান রাজনীতিবিদ। দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি আরও বলেন, তাঁর মতো একজন পরিচ্ছন্ন ও মর্যাদাসম্পন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং রাজনৈতিক অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।হয়রানিমূলক এ মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।

Top