ঋণখেলাপী ও দ্বৈত নাগরিকদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না - Alokitobarta
আজ : বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ঋণখেলাপী ও দ্বৈত নাগরিকদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:ঋণখেলাপী ও দ্বৈত নাগরিকদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।এসময় আসিফ মাহমুদ বলেন,নির্বাচন কমিশনে পেশী শক্তি প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেক জন শত শত লোক নিয়ে যাচ্ছে। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছে। বিএনপি নিজেদের গণতন্ত্রের ধারক-বাহক, গণতন্ত্রের পাইনিওয়ার দাবি করে একদিকে। আবার তাদের সমর্থিত প্রার্থীরাই গণতন্ত্রবিরোধী কার্যক্রম করে যাচ্ছে

তিনি আরও বলেন, ‘যারা আগে সুযোগ পেয়ে এদেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, সম্পদ গড়েছে তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধ হওয়ার পায়তারা করছে। আমরা কোনোভাবেই এসকল দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।ঋণখেলাপী ও দ্বৈত নাগরিকের কেউ নির্বাচন করার সুযোগ পেলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।সবশেষে বলেন, এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই একটি দায়সাড়া নির্বাচন করার সুযোগ দেব না।

Top