আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগ দিতে দৌড়ঝাঁপ - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগ দিতে দৌড়ঝাঁপ


আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগ দিতে দৌড়ঝাঁপ
বানারীপাড়া উপজেলার চৌয়ারীপাড়া এলাকার ইউপি সদস্য আ. জলিল খানের রাজনৈতিক অবস্থান নিয়ে স্থানীয় অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ শাসনামলে তিনি দলীয় প্রভাব খাটিয়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। এলাকাবাসীর দাবি, সে সময় স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে হেনস্তা ও হয়রানির শিকার হতে হতো।
স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে তিনি নিজের অবস্থান ধরে রাখতে সক্রিয় হয়ে ওঠেন। অভিযোগ আছে, কিছু অসাধু বিএনপি নেতাকে ‘ম্যানেজ’ করে তিনি এখনো ইউপি সদস্য পদে বহাল তবিয়তে রয়েছেন।
এদিকে বর্তমানে বিএনপি দলে যোগ দেওয়ার জন্য তার দফায় দফায় বৈঠক ও যোগাযোগের খবর এলাকায় চাউর হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার পালাবদলে নিজের প্রভাব ও নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি নতুন দলে ভিড়তে মরিয়া হয়ে উঠেছেন।
চৌয়ারীপাড়ার সাধারণ মানুষ বলছে, যে ব্যক্তি গতকাল পর্যন্ত আওয়ামী লীগের দাপটে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছিল, আজ সে আবার ভিন্ন ব্যানারে জায়গা করে নিতে চাইছে,এটি স্থানীয় রাজনীতির জন্য এক উদ্বেগজনক দৃষ্টান্ত।

Top