সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর রাষ্ট্রীয় ও সন্ত্রাসী হয়রানির প্রতিবাদ! - Alokitobarta
আজ : শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের জানাযায় মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের অংশগ্রহণ বই ছাপায় সিন্ডিকেট,আওয়ামী লীগ নেতা রাব্বানীর একক দরপত্র, সরকারের বাড়তি খরচ ৩ কোটি টাকা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্বব্যাংক ও এআইআইবি অর্থায়ন করতে আগ্রহী,গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেল ব্যয় ৬১ হাজার কোটি টাকা অন্তর্মুখী ও বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হয়ে উঠতে হবে ওয়াশরুমের ফলস ছাদে লুকিয়ে পুলিশকে গুলি,মোবারকসহ গ্রেফতার ৪,পাঁচ পুলিশ সদস্য আহত , লুট হওয়া অস্ত্র-গু... ফ্যামিলি কার্ডে নতুন হিসাব ৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় ২৪৬ কোটি টাকা শেষ মুহূর্তে বিরোধী দলের ওয়াকআউট,সংসদে তিন বিল উত্থাপন ফের আলোচনায় ভারতের হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন,বাংলাদেশের ভূমি ব্যবহার অপপ্রচার ঠেকাতে এমপিদের মাঠে থাকার নির্দেশ,

সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর রাষ্ট্রীয় ও সন্ত্রাসী হয়রানির প্রতিবাদ!


সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর রাষ্ট্রীয় ও সন্ত্রাসী হয়রানির প্রতিবাদ!
একজন সংবাদকর্মী যখন দুর্নীতির বিরুদ্ধে কলম ধরেন, তখন তার ভাগ্যে কি এভাবেই নেমে আসে জেল, জুলুম আর মিথ্যা মামলা?

গাজীপুরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক জনবাণী ও দৈনিক প্রলয় পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন চরম প্রতিহিংসার শিকার হচ্ছেন।

কী ঘটছে তার সাথে? ১. মিথ্যা মামলা ও রিমান্ড: গত বছর সাবেক ওসির রোষানলে পড়ে মিথ্যা মামলায় রিমান্ডে অমানুষিক নির্যাতনের শিকার হন। পরে মামলাটি ভুয়া প্রমাণিত হওয়ায় আদালত তাকে অব্যাহতি দেন। ২. গত ৬ আগস্ট সদর থানার সামনেই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে পা থেঁতলে দেওয়া হয়। ৩. জিএমপির সাবেক কমিশনারকে নিয়ে সংবাদ করার মাত্র ৩ দিনের মাথায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেওয়া হয়। মামলার বাদী রাজু সাহা নিজেই একটি হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী! ৪. এখন ৫ বছর আগের পুরনো এক ভিডিওকে কেন্দ্র করে ডিবি পুলিশ দিয়ে তাকে গ্রেফতারের নাটক সাজানো হচ্ছে।

সাংবাদিক আনোয়ার হোসেন এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে এমন পরিকল্পিত ষড়যন্ত্র স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা।

আমরা এই অন্যায়ের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি। সাংবাদিক হয়রানি বন্ধ হোক, সত্যের জয় হোক!

Top