সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন কারাগারে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশাল বিসিকে শিল্প কারখানার মালামাল চুরি, চোর শনাক্ত ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ধর্ষকদের ছাড়ের সুযোগ নেই: জামায়াতে ইসলামী ফ্যাটি লিভার রোগীদের জন্য রোজা উপকারী নাকি ঝুঁকিপূর্ণ? সুষ্ঠু নির্বাচনের আশা করেছিলাম, হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে পরামর্শক খাতেই ৩২২ কোটি টাকা আবদার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন ড. মোশাররফ পাসপোর্ট দালালদের আশা ভেস্তে গেল বরিশালে চেকপোস্টে সেনাবাহিনীর সদস্য কর্তৃক সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সাংবাদিক মহলে উদ্বেগ আ. লীগের কার্যালয় খুলে দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত

সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন কারাগারে


প্রতিবেদক,আলোকিত বার্তা :রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে করা সাতদিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিন ধার্য করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এ আদেশ দেন।এদিন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. মাজহারুল ইসলাম খাদিজা ইয়াসমিনকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।রিমান্ড আবেদনে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফাতেহ আলী এবং তার মেয়ে খাদিজা ইয়াসমিন রাজধানীর মগবাজার ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা শুরু করেন। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে তারা যুবদল নেতা আরিফ সিকদারকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেন।

এরই ধারাবাহিকতায় তাদের প্রত্যক্ষ প্ররোচনা ও পরিকল্পনায় ভিকটিম আরিফ সিকদারকে হত্যা করা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়।আবেদনে আরও বলা হয়, নিহত আরিফ সিকদারের মৃত্যুর ঘটনায় খাদিজা ইয়াসমিনের সম্পৃক্ততার বিষয়ে তথ্য-উপাত্ত পাওয়া যাচ্ছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তার সাতদিনের রিমান্ড প্রয়োজন।তবে এদিন মামলার মূল নথি দায়রা আদালতে থাকায় আদালত খাদিজা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পাশাপাশি নথিপ্রাপ্তি সাপেক্ষে রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে তাকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২১ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে আরিফ সিকদার মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়।এর আগে এ মামলায় সুব্রত বাইনকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Top