বরিশাল ৩০ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের গণসংযোগ - Alokitobarta
আজ : বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

বরিশাল ৩০ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের গণসংযোগ


বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ডে বুধবার সন্ধ্যার পরে গণসংযোগ করেন বরিশাল-৫ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। গণসংযোগ চলাকালে রিকশাচালক, শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই প্রার্থীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং গণসংযোগে অংশ নেন।

গণসংযোগ শেষে এক পথসভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। তিনি বলেন, “আমরা আগামীর বাংলাদেশকে চাই ইনসাফ, ন্যায় ও কল্যাণের ভিত্তিতে গড়া একটি দেশ হিসেবে। মুসলিম, হিন্দু, বৈদ্য, খ্রিস্টান সব ধর্মের মানুষের নিরাপত্তা ও শান্তি আমাদের অঙ্গীকার। দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় ও জুলুমমুক্ত বাংলাদেশ গঠনে আমরা সবাই মিলে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “আমি দোয়া নিতে আপনাদের কাছে এসেছি। আপনারা কষ্ট করেন, পরিশ্রম করেন, এ কষ্ট যেনো কমে যায়, সেই জন্য দেশের মঙ্গল কামনায় দোয়া করতে হবে চোখের পানি ফেলতে হবে। আল্লাহ যেনো জনগণের কল্যাণের সরকার দান করেন।”

কর্মপরিষদ সদস্য শামীম কবির বলেন, “মহান আল্লাহই সকল ক্ষমতার অধিকারী। জুলুমকারীদের যুগ শেষ হলে মজলুমদেরই বিজয় আসে-এটাই চিরন্তন সত্য। তাই কেউ নিরাশ হবেন না। আল্লাহই সর্বশেষ ফয়সালাকারী।”

কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, “আমরা আর কোনো স্বৈরাচারী শাসন চাই না। ইসলামের মূল্যবোধ ও ন্যায়নীতির ভিত্তিতে একটি নিরাপদ দেশ গঠনই আমাদের লক্ষ্য।”

এসময় উপস্থিত ছিলেন বরিশাল এয়ারপোর্ট থানার আমীর অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, সেক্রেটারি অধ্যাপক মনিরুজ্জামান শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Top