আবারও ডিআরইউর সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক সোহেল - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বরিশালে চেকপোস্টে সেনাবাহিনীর সদস্য কর্তৃক সাংবাদিককে হেনস্তার অভিযোগ, সাংবাদিক মহলে উদ্বেগ আ. লীগের কার্যালয় খুলে দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত বাকেরগঞ্জে সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে ইফতার করলো জামায়াত স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তৃণমূলে বইছে ভোটের হাওয়া ঋণ সম্প্রসারণ নয়,আগে শৃঙ্খলা জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ জামায়াত আমিরের প্রত্যাশা,বিএনপি পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতে পারবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেফতারের দাবি চাঁদাবাজদের তথ্য দেওয়ার আহ্বান পুলিশের ,চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধের হুমকি

আবারও ডিআরইউর সভাপতি সালেহ আকন, সাধারণ সম্পাদক সোহেল


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৬ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়া দিগন্তের প্রধান প্রতিবেদক আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র প্রতিবেদক মাইনুল হাসান সোহেল।তারা দুজন আগের কমিটিতেও (২০২৫) একই পদে নির্বাচিত হয়েছিলেন। রোববার (৩০ নভেম্বর) ডিআরইউ প্রাঙ্গণে নির্বাচন কমিশনের চেয়ারম্যান এম এ আজিজ ফলাফল ঘোষণা করেন।তিনি জানান, মোট ১ হাজার ৭৫৫ ভোটারের মধ্যে ১ হাজার ৪৪৪ জন ভোট দিয়েছেন। এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়,শেষ হয় বিকেল ৫টায়।

নির্বাচিত অন্যদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক জনকণ্ঠের এম এম জসিম, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া ও ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল নির্বাচিত হয়েছেন।অন্যদিকে, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন ও কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।এছাড়া কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের মধ্যে ছয়জন জয়ী হয়েছেন। তারা হলেন আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মো. আকতার হোসেন, মোহাম্মদ নঈমুদ্দীন জয়ী হয়েছেন। আর একই পদে সমান ভোট পেয়েছেন মো. মাজাহারুল ইসলাম ও আব্দুল আলীম। তাদের বিষয়ে কার্যনির্বাহী কমিটি পরে সিদ্ধান্ত নেবে বলে জানানো হয় ফলাফল ঘোষণা অনুষ্ঠানে।

Top