বরিশাল জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হোসনে আরা সুমিকে ছাড়াতে বরিশাল কোতয়ালী মডেল থানায় ছাত্র দ... বি আর টি সির বরিশাল বাস ডিপোর মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত,খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর

বরিশাল জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত


আলোকিত বার্তা:ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ই এপ্রিল সোমবার গৌরনদীর সরকারী কলেজ মসজিদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদিক্ষণ কর বাস স্ট্যান্ড মসজিদের সামনে এসে শেষ হয়।

গৌরনদী উপজেলা আমীর ও জেলা মজলিসে শূরার সদস্য মাওলানা আল আমিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি বায়জিদ শরিফের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা নায়েবে আমীর অধ্যাপক ডক্টর মাহফুজুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল ১ আসনের নমিনী মাওলানা কামরুল ইসলাম খান,বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম চোকদার, অধ্যাপক মাওলানা জাকির হোসাইন, আগৈলঝাড়া উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আলা উদ্দিন মিয়া, খিলাফত আন্দোলনের আহবায়ক মাওলানা ওসামা, ইসলামী আন্দোলন নেতা সাব্বির আহমদ, জামায়াতের গৌরনদী উপজেলা কর্মপরিষদ সদস্য রুহুল আমীন সবুজ প্রমুখ।

Top