বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধারসহ দুইজনকে আটক - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি হোসনে আরা সুমিকে ছাড়াতে বরিশাল কোতয়ালী মডেল থানায় ছাত্র দ... বি আর টি সির বরিশাল বাস ডিপোর মধ্যে নাশকতার পরিকল্পনার অভিযোগ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা পে স্কেলে বেতন পেতে পে ফিক্সেশন করতে হবে এমপিও শিক্ষকদের নতুন থানা-পৌরসভা গঠনসহ ৭ প্রস্তাব, ৪টিতে সুপারিশের সিদ্ধান্ত চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত,খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২ জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ ত্যাগী নেতাকর্মীরা উপেক্ষিত,ক্ষোভ বাড়ছে বিএনপির তৃণমূলে পোশাক শ্রমিকরা কাজে না ফিরলে কারখানা বন্ধ শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর

বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধারসহ দুইজনকে আটক


মনির হোসেন:ঢাকা থেকে মুলাদীগামী সুন্দরবন পরিবহনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে।রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে তাদের আটকসহ কারেন্ট জাল জব্দ করা হয়।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পরিবহনে তল্লাশি চালিয়ে ৪১টি বান্ডিলে প্রায় ২০ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় কারেন্ট জাল ব্যবসায়ী হিজলা উপজেলার বড় জালিয়া গ্রামের মৃত নুর হোসেন বেপারীর ছেলে আনোয়ার বেপারী ও একই গ্রামের মৃত শাজাহান সরদারের ছেলে দুলাল সরদারকে আটক করা হয়েছে।

আটক দুজনকে মুলাদী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

Top