স্বাস্থ্যের সব প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ, কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

স্বাস্থ্যের সব প্রতিষ্ঠান খোলা রাখার নির্দেশ, কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা


আলোকিত বার্তা:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে সব অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠানের আওতাধীন সব হাসপাতাল/প্রতিষ্ঠান ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত যথারীতি খোলা থাকবে।উল্লেখিত সময়ে স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে সব অধিদপ্তর, দপ্তর, প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারীরা আবশ্যিকভাবে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।মঙ্গলবার (১৩ এপ্রিল) স্বাস্থ্যসেবা বিভাগ এ সংক্রান্ত একটি অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

১৪ থেকে ২১ এপ্রিল জরুরিসেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস, গণপরিবহন এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রেখে সোমবার (১২ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

Top