রমজানের পবিত্রতা রক্ষা করুন - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

রমজানের পবিত্রতা রক্ষা করুন


আলোকিত বার্তা:যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করে ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার (১৩ এপ্রিল) দেওয়া এক বাণীতে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।সিয়াম সাধনা ও সংযমের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে, যোগ করেন শেখ হাসিনা।

স্বাস্থ্যবিধি মেনে তারাবিসহ অন্যান্য নামাজ আদায়ের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী মারাত্মক আকার ধারণ করেছে। বাংলাদেশেও এ ভাইরাসের সংক্রমণ বাড়ছে। সেই কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে রমজানের তারাবিসহ অন্যান্য নামাজ আদায় করুন।সিয়াম পালনের পাশাপাশি ঘরে অবস্থান করে বেশি করে কোরআন শরিফ তেলাওয়াত করার ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকার আহ্বান জানান তিনি।দেশ ও জাতি তথা বিশ্ববাসীকে এ করোনা মহামারি থেকে মুক্তি দিতে মহান রাব্বুল আল-আমিনের কাছে প্রার্থনা করেন শেখ হাসিনা।

Top