সনদের পাশাপাশি ‘ভ্যাকসিন পাসপোর্ট’ দেবে সরকার - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

সনদের পাশাপাশি ‘ভ্যাকসিন পাসপোর্ট’ দেবে সরকার


আলোকিত বার্তা:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,যারা করোনার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তাদের সনদের পাশাপাশি ‘ভ্যাকসিন পাসপোর্ট’ দেবে সরকার।বৃহস্পতিবার(৮ এপ্রিল)বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ নেয়ার পর তিনি এ কথা জানান।

তিনি বলেন,প্রথম দফায় সুরক্ষা অ্যাপে কিছু সমস্যা হলেও এবার আর হবে না।তিনি সুরক্ষা অ্যাপ পূরণ করে টিকা নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।এর আগে সকালে বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা.শারফুদ্দিন আহমেদের টিকাগ্রহণের মাধ্যমে বিএসএমএমইউয়ের টিকাদান কেন্দ্রে করোনার দ্বিতীয় ডোজ প্রদানের কর্মসূচি শুরু হয়।তিনি করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা নেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Top