দোকানপাট ও শপিংমল খোলা থাকবে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

দোকানপাট ও শপিংমল খোলা থাকবে


আলোকিত বার্তা:শর্তসাপেক্ষে আগামীকাল শুক্রবার থেকে মঙ্গলবার(১৩ এপ্রিল)পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা থাকবে।বৃহস্পতিবার(৮ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীদের খোলা রাখতে হবে এসব দোকানপাট ও শপিংমল।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।একইসঙ্গে কভিড-১৯ এর ভ্যাকসিনেশন কার্যক্রম যথারীতি চলমান থাকবে। প্রসঙ্গত,গত রবিবার থেকেই স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবিতে গত সারাদেশের ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছে আসছেন।

Top