মিয়ানমারের ওপর বাইডেন প্রশাসনের অবরোধ চান মোমেন - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

মিয়ানমারের ওপর বাইডেন প্রশাসনের অবরোধ চান মোমেন


আলোকিত বার্তা:রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন থেকে মিয়ানমারের ওপর রাজনৈতিক-অর্থনৈতিক অবরোধ চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউলাইন্স ইনস্টিটিউট অন স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিসি’ আয়োজিত এক আলোচনা সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী।শনিবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে উল্লেখ করে আলোচনা সভায় ড. মোমেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন থেকে মিয়ানমারের ওপর রাজনৈতিক-অর্থনৈতিক অবরোধ আরোপের প্রত্যাশা জানান।পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিল অন ফরেন রিলেশন আয়োজিত আরো একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সেখানেও রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Top