মানবাধিকার কাউন্সিলকে দুর্গ হিসেবে আত্মপ্রকাশ করা উচিত - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

মানবাধিকার কাউন্সিলকে দুর্গ হিসেবে আত্মপ্রকাশ করা উচিত


আলোকিত বার্তা:জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলকে সার্বজনীনতা, নিরপেক্ষতা ও ভেদাভেদ পরিহারের নীতি অনুসরণ করে মানবাধিকার রক্ষার জন্য একটি দুর্গ হিসেবে আত্মপ্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।তিনি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৪৬তম অধিবেশনের একটি উচ্চতর সেশনে এক ভিডিও বিবৃতিতে এ মন্তব্য করেন।শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ড. মোমেন বলেন, মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিভঙ্গি অনুসরণ করে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আইনের শাসন, ন্যায়বিচার, জেন্ডার সমতা, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত ও সংখ্যালঘু, নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার অধিকারের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

‘বাংলাদেশ মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতি অনুযায়ী নিপীড়িত রোহিঙ্গাদের অস্থায়ীভাবে আশ্রয় দেওয়া অব্যাহত রেখেছে। তবে রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং তাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে মানবাধিকার কাউন্সিল ও আন্তর্জাতিক সম্প্রদায়কে গঠনমূলক ভূমিকা নিতে হবে।তিনি রাখাইন বিষয়ক উপদেষ্টা কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পররাষ্ট্রমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার নিশ্চিতেও জোর দেন।পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তিনদিনের সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Top