মাঝে দুদিনের বিরতির পর দেশে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

মাঝে দুদিনের বিরতির পর দেশে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে


আলোকিত বার্তা:মাঝে দুদিনের বিরতির পর দেশে আবারও শৈত্যপ্রবাহ শুরু হয়েছে,যা বয়ে যাচ্ছে ছয়টি জেলার উপর দিয়ে। তবে এবারের তীব্রতা মাসের শুরু দিকের চেয়ে কম।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা বুধবারও অব্যাহত থাকবে। তবে শৈত্যপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় বুধবার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময় ঢাকায় বাতাসের গতিবেগ থাকতে পারে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার।বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। আর বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা কিছুটা পরিবর্তনের আভাসও রয়েছে।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। কুয়াশার কারণে নদীবন্দরে নেই কোনো সতর্কতা সংকেতও।

Top