৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার


আলোকিত বার্তা:ট্যানারি, গ্লাস, সিরামিক, জাহাজ পুন:প্রক্রিয়াজাতকরণ, রফতানিমুখী চামড়াজাত শিল্প ও পাদুকা এবং রেশম সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করেছে সরকার।বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মলনকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, ছয়টি শিল্প সেক্টরের মালিক পক্ষের অ্যাসোসিয়েশন হতে মন্ত্রণালয়কে লিখিতভাবে জানায় যে এসব সেক্টরে কোনো শিশুশ্রম নেই। সংশ্লিষ্ট সেক্টরের অ্যাসোসিয়েশন হতে প্রত্যয়ন পাওয়ার পর জাতীয় মনিটরিং কোর কমিটি গত নভেম্বর ও ডিসেম্বর ২০২০ এর মধ্যে এ ছয়টি সেক্টরের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানাসমূহ পরিদর্শন করে। জাতীয় মনিটরিং কোর কমিটি ছয়টি সেক্টর পরিদর্শন সম্পন্ন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ছয়টি প্রতিবেদন দাখিল করে। প্রেক্ষিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, জাতীয় মনিটরিং কোর কমিটি, মালিক-শ্রমিক প্রতিনিধি সবাই মিলে এ ছয়টি সেক্টরকে আনুষ্ঠানিকভাবে শিশুশ্রমমুক্ত ঘৈাষণার সিদ্ধান্ত নেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ শিশুশ্রমমুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শ্রমবাজার থেকে শিশুদের মুক্ত করে শিক্ষা ও সামাজিক নিরাপত্তার আওতায় এনে শিশুদের সঠিক বিকাশ নিশ্চিতকরণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২০১০ সালে শিশুশ্রম নিরসন নীতি প্রণয়ন করে এবং ২০১২ সালে শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করে। এছাড়া ২০১৩ সালে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ কাজের তালিকা প্রকাশ করে বলে প্রতিমন্ত্রী জানান।সভাপতির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম বলেন, করোনা মহামারীকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ২৩ টি সেক্টরের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন তার মধ্যে প্রথম প্যাকেজ ঘোষণা করেন শ্রমিকদের বেতন-ভাতার জন্য।

তিনি বলেন, এবছরের মধ্যেই আরো কয়েকটি সেক্টরকে শিশুশ্রম মুক্ত করার জন্য কাজ করছে শ্রম মন্ত্রণালয়।শ্রম সচিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, জাতির পিতা শ্রমজীবী মেহনতি মানুষকে সবচেয়ে বেশি ভালবাসতেন।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোল্লা জালাল উদ্দিন, সিরামিক সেক্টরের অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, রফতানিমুখী চামড়াজাত শিল্প ও পাদুকা সেক্টরের নির্বাহী পরিচালক কাজী রওশন আরা, আইএলও প্রতিনিধি সৈয়দ মুনিরা সুলতানা এবং শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মো: আলাউদ্দিন মিয়া বক্তৃতা করেন।

Top