একাদশ জাতীয় সংসদের চলমান শীতকালীন অধিবেশন শেষ হয়ে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

একাদশ জাতীয় সংসদের চলমান শীতকালীন অধিবেশন শেষ হয়ে


আলোকিত বার্তা:একাদশ জাতীয় সংসদের চলমান শীতকালীন অধিবেশন শেষ হয়েছে।মঙ্গলবার(২ ফেব্রুয়ারি)সংসদের অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।গত ১৮ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় এই অধিবেশন শুরু হয়েছিল। সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব আনা হয় এবং তা পাস হয়।

এই অধিবেশনের কার্যদিবস ছিল ১২টি। মোট ১৩৩ জন সংসদ সদস্য রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন। মোট ২৫ ঘণ্টা ২৫ মিনিট আলোচনা হয়। এই অধিবেশনে মোট ছয়টি আইন পাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য মোট ৮৪টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ২৮টি প্রশ্নের উত্তর দিয়েছেন।বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ১ হাজার ৬৮৯টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে ৮২০টি প্রশ্নের জবাব দিয়েছেন তারা।

Top