দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে


আলোকিত বার্তা:ফেব্রুয়ারি মাসের প্রথমভাগে মৃদু থেকে মাঝারি ধরনের এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।আর মাসের শেষ ভাগে শিলাবৃষ্টি ও বিজলি চমকানোসহ বজ্রঝড় হতে পারে। ফেব্রুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।মঙ্গলবার(২ ফেব্রুয়ারি)প্রকাশ করা পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এতে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নামতে পারে। এ মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্য জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

ফেব্রুয়ারির শেষার্ধে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড় হতে পারে।এ মাসের দীর্ঘমেয়াদী কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২.৭৫ থেকে ৩.৭৫ মিলিমিটার এবং গড় সূর্যের আলো ৫ থেকে ৬ ঘণ্টা থাকতে পারে।

Top