এখন থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

এখন থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে


আলোকিত বার্তা:খেলাপি ঋণে আর ছাড় দেওয়া হবে না। এখন থেকে সব ঋণের বিপরীতে নিয়মিত কিস্তি পরিশোধ করতে হবে।শুধু মেয়াদি ঋণের ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে চলমান মেয়াদ শেষের দিন থেকে ৫০ শতাংশ বাড়ানো যাবে। এ সীমা কোনোক্রমেই দুবছরের বেশি বাড়ানো যাবে না।এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। সার্কুলার জারির দিন থেকেই এটি কার্যকর হয়েছে।সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে দেশের ব্যাবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাহকদের ঋণ পরিশোধের সক্ষমতা কমে গিয়েছিল।এ কারণে গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর-এই এক বছর সব ধরনের ঋণের কিস্তি পরিশোধ স্থগিত করা হয়েছিল।একইসঙ্গে কিস্তি পরিশোধে ব্যর্থতার কারণে কোনো ঋণকে নতুন করে খেলাপি হিসাবে চিহ্নিত করতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।ফলে ২০২০ সালের কোনো গ্রাহককে ঋণের কিস্তি পরিশোধে বাধ্য করা হয়নি। একইসঙ্গে ঋণ পরিশোধে ব্যর্থতার কারণে কোনো গ্রাহককে নতুন করে ঋণখেলাপি হিসাবেও চিহ্নিত করা হয়নি।

নতুন সার্কুলারে বলা হয়েছে, করোনার প্রভাব মোকাবিলায় আগের দেওয়া সুবিধা আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সংশ্লিষ্টরা জানান, ঋণ বা ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হলে নিয়মানুযায়ী খেলাপি হিসাবে চিহ্নিত করা হবে।অর্থাৎ, খেলাপি ঋণের বর্তমান সংজ্ঞা অনুযায়ী, তলবি ঋণের কিস্তি পরিশোধের দিন থেকে ছয় মাস অপরিশোধিত থাকলে এবং মেয়াদি ঋণের কিস্তি পরিশোধের দিন থেকে নয় মাস অপরিশোধিত থাকলে তা খেলাপি হিসাবে চিহ্নিত করা হবে।তবে সার্কুলারে মেয়াদি ঋণ পরিশোধের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এতে বলা হয়, ১ জানুয়ারি থেকে শুধু নিয়মিত মেয়াদি ঋণের ক্ষেত্রে পরিশোধের সময়সীমা চলমান মেয়াদের সঙ্গে আরও ৫০ শতাংশ বাড়ানো যাবে ব্যাংক-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে।তবে তা কোনোক্রমেই এই মেয়াদ দুবছরের বেশি বাড়ানো যাবে না। কোনো খেলাপি বা মেয়াদি ঋণ ছাড়া অন্য কোনো ঋণের মেয়াদ বাড়ানো যাবে না।এতে আরও বলা হয়, অন্যান্য ঋণ আদায়ের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে। বিভিন্ন প্রণোদনা প্যাকেজের আওতায় বিতরণ করা ঋণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্যাকেজের নীতিমালা অনুযায়ী ঋণ আদায় করতে হবে।

Top