দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে


আলোকিত বার্তা:দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহজুড়ে চলমান থাকতে পারে।মৌসুমের শেষ এই শৈত্যপ্রবাহে শীতের কাঁপুনিতে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিপর্যস্ত জীবন অতিবাহিত করছে মানুষ ও প্রাণিকূল। রাজধানী ঢাকাতেও শীতের প্রকোপ বেড়েছে।বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী,পাবনা, নওগাঁ এবং চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে।আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকবে প্রকৃতি।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে ৯ ডিগ্রি, রংপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি, খুলনায় ১০ দশমিক ৮ ডিগ্রি, বরিশালে ১১ দশমিক ৭ ডিগ্রি, ময়মনসিংহে ১২ দশমিক ১ ডিগ্রি, চট্টগ্রামে ১৩ দশমিক ৫ ডিগ্রি, সিলেটে ১৩ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Top