ঢাবি সকল আন্দোলন-সংগ্রামের সূতিকাগার - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

ঢাবি সকল আন্দোলন-সংগ্রামের সূতিকাগার


আলোকিত বার্তা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যা বাঙ্গালি জাতির রাজনৈতিক-সাংস্কৃতিক-সামাজিক অধিকার,মাতৃভাষায় কথা বলা অধিকার এবং স্বাধীনতা অর্জনসহ প্রতিটি সংগ্রামের সূতিকাগার। কাজেই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হতে পেরে আমি সত্যিই খুবই গর্বিত।বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে ‘Celebrating the 100 Years of the University of Dhaka: Reflections from the Alumni— International and National’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠান শুরু হলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, শুধু আমি না, আমার পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে গর্বিত। আমার ছোট ভাই শেখ কামাল ঢাবির ছাত্র ছিল, ছোট্ট ভাই শেখ রাসেলও ঢাবির ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিল। আমার স্বামীও ঢাবির একটা হলের ভিপি ছিলেন। আমার পরিবারের অনেকেই ঢাবি পড়াশোনা করেছে। আমার বাবাও ঢাবির আইন বিভাগে পড়াশোনা করতে গিয়ে কর্মচারীদের আন্দোলনে অংশ নিয়ে বহিষ্কার হয়েছিলেন।

Top