মাঘের শুরুতেই দেশে হঠাৎ করে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

মাঘের শুরুতেই দেশে হঠাৎ করে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা


আলোকিত বার্তা:মাঘের শুরুতেই দেশে হঠাৎ করে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। বইছে মৃদু শৈত্যপ্রবাহ, আছে ঘন কুয়াশা, তার ওপর আসছে বছরের প্রথম বৃষ্টিবলয়। ফলে শীতের তীব্রতা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শুক্রবার থেকে ফের দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওই শৈত্যপ্রবাহ তীব্র মাত্রায় রূপ নেয়ারও শঙ্কা রয়েছে।এদিকে আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা। সকাল ১১টা বাজতে শুরু করলেও সূর্যের দেখা নেই। রাজধানীতে আজ দিনের তাপমাত্রা কমতে পারে।বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ১০টা থেকে দুপুর ১২টায় দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌ-যানকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

Top