৩৫ লাখ ডোজ ভ্যাকসিন ভারত থেকে বাংলাদেশে আসবে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

৩৫ লাখ ডোজ ভ্যাকসিন ভারত থেকে বাংলাদেশে আসবে


আলোকিত বার্তা:৩৫ লাখ ডোজ ভ্যাকসিন বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভারত থেকে বাংলাদেশে আসবে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।বুধবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে কন্ট্রাক্ট ফার্মিংয়ের ওপরে একটি অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রীর সাথে এ সময় প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ উপস্থিত ছিলেন।আব্দুল মোমেন বলেন, ভারত উপহার হিসেবে করোনার ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে দেবে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানটি (বেক্সিমকো) যে চুক্তি করেছে, তার প্রথম চালান হিসেবে ১৫ লাখ ভ্যাকসিন আসবে।তিনি বলেন, আগামীকাল সব মিলিয়ে মোট ৩৫ লাখ ডোজ টিকা আসবে এবং আসার পরপরই ভ্যাকসিন কর্মসূচি শুরু করে দেয়া হবে।

টিকা কর্মসূচি ধারাবাহিকভাবে চলতে থাকবে জানিয়ে তিনি বলেন, টিকা পাওয়ার বিষয়ে আমরা এখন যথেষ্ট নিশ্চিত।রাশিয়া, চীনসহ আরো কয়েকটি দেশ বাংলাদেশকে টিকা দেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান আব্দুল মোমেন। তিনি বলেন, ‘রাশিয়া অনেক ভ্যাকসিন দিতে চায়। এই দলে চীনও আছে।চীন কোনো উপহার দিচ্ছে কিনা সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না।

Top