সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই


আলোকিত বার্তা:ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে দায়ের করা দুই মামলার সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস।তিনি বলেন, ‘অতিউৎসাহী দুই আইনজীবী এই মামলা করেছেন বলে জানতে পেরেছি। এই মামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি তাদের বলব, মামলা দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করে নিন।মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে সাকরাইন (ঘুড়ি) উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শেখ তাপস।

ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘গত ৯ জানুয়ারি সাঈদ খোকন যে বক্তব্য দিয়েছেন তা মানহানিকর হয়েছে বলে প্রতীয়মান হয়।তাই তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি, গতকাল আমি সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছিলাম। কিন্তু কে বা কারা আমাকে না জানিয়ে সাঈদ খোকনের বিরুদ্ধে দুটি মামলা করেছেন।

Top