চতুর্থ ধাপে ৫৬ টি পৌরসভায় ভোট গ্রহণ ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

চতুর্থ ধাপে ৫৬ টি পৌরসভায় ভোট গ্রহণ ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে


আলোকিত বার্তা:চতুর্থ ধাপে ৫৬ টি পৌরসভায় ভোট গ্রহণ ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, বাছাই ১৯ জানুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ জানুয়ারি।রবিবার (৩ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।আলমগীর বলেন, এসব পৌরসভার ৩১টিতে ইভিএমের মাধ্যমে আর ২৫টিতে ব্যালট পেপারে মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে, তৃতীয় ধাপের ৬৪ পৌরসভার ভোট গ্রহণ ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১০ জানুয়ারি।এ বষিয়ে ইসির সিনিয়র সচিব বলেন, এসব পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবগুলো পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট হবে।ইসির তফসিল অনুয়ায়ী প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইভিএমের মাধ্যমে ২৯টি পৌরসভায় এবং ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোট হবে।

Top