জানুয়ারি মাসে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

জানুয়ারি মাসে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে


আলোকিত বার্তা:জানুয়ারি মাসে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তার মধ্যে একটি তীব্র (৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।রোববার (৩ জানুয়ারি) জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।এ বিষয়ে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান বলেন, ‘এই দুটি শৈত্যপ্রবাহই হবে ১২ জানুয়ারির পর। ১২ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যাবে। অর্থাৎ শীত ওইভাবে পড়বে না। এখন রাতে যে তাপমাত্রা আছে, তা আরও বাড়বে। কনকনে শীত থাকবে না, কোনো কোনো জায়গায় মানুষ গরম অনুভব করবে। ১২ তারিখের পর থেকে তাপমাত্রা কমা শুরু করবে। দ্বিতীয় সপ্তাহের পর থেকে যেকোনো সময় তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।’

জানুয়ারির দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।জানুয়ারি জুড়ে দেশের সব প্রধান নদ-নদীগুলোয় স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। সূর্য গড়ে সাড়ে ৫ থেকে সাড়ে ৬ ঘণ্টা আলো দিতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Top