প্রতিটি জেলা-উপজেলায় সরকারি/আধা-সরকারি খাস জমি চিহ্নিত করে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

প্রতিটি জেলা-উপজেলায় সরকারি/আধা-সরকারি খাস জমি চিহ্নিত করে


আলোকিত বার্তা:প্রতিটি জেলা-উপজেলায় সরকারি/আধা-সরকারি খাস জমি চিহ্নিত করে অপদখলীয় জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়।কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জল শীল গোপাল, মো. শাহজাহান মিয়া, মো. আনোয়ারুল আজীম (আনার), নেছার আহমদ, উম্মে ফাতেমা নাজমা বেগম ও মো. আমিনুল ইসলাম বৈঠকে অংশ নেন।

বৈঠকে অষ্টম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সপ্তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়এতে ভাওয়ালরাজ এস্টেটের জমি পুনরুদ্ধারে কার্যক্রম আরও জোরদার করতে সুপারিশ করা হয়।কমিটি দেশের যেসব জেলা-উপজেলার পৌরসভার ভূমি অফিসের কার্যক্রম প্রশাসনিক অনুমোদন ছাড়াই চলছে, সেসব জেলা-উপজেলার পৌরসভার ভূমি অফিসের কার্যক্রম পরিচালনায় প্রশাসনিক অনুমোদন দেওয়ার জন্য সুপারিশ করে। প্রতিটি জেলা-উপজেলায় সরকারি/আধা-সরকারি খাস জমি চিহ্নিত করে অপদখলীয় সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৈঠকে সুপারিশ করা হয়।বৈঠকে আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত ‘ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিনটি সিটি করপোরেশন, একটি পৌরসভা ও দু’টি গ্রামীণ উপজেলার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন প্রকল্প’ বাস্তবায়নের অগ্রগতি বিষয়ে আলোচনা পরবর্তী স্থানান্তরিত করা হয়।অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহা-পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Top