স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে


আলোকিত বার্তা:স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এজন্য পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে বলেন তিনি।বুধবার (১৬ ডিসেম্বর) ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবন থেকে ধারণকৃত ভিডিও ভাষণে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত। সরকারের নিরলস প্রচেষ্টায় ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়নের এ ধারাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন। তাহলেই দেশ পরিণত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়।

করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আবদুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি সাফল্যের সাথে মোকাবিলা করে যাচ্ছে।করোনা মহামারী হতে বাঁচতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।দেশে-বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান রাষ্ট্রপতি।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের বীর শহিদদের কথা স্মরণ করেন তিনি।আবদুল হামিদ বলেন, স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। আমাদের স্বাধীনতার লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি। জাতির পিতা সে লক্ষ্য অর্জনে কাজ শুরু করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের নৃশংস হত্যাকান্ডের ফলে উন্নয়নের সেই গতি থমকে দাঁড়ায়।

Top