আমরা তো মরবই,আমাদের স্বাভাবিক মৃত্যু যখন হওয়ার হবে - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

আমরা তো মরবই,আমাদের স্বাভাবিক মৃত্যু যখন হওয়ার হবে


আলোকিত বার্তা:বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,আমরা তো মরবই,আমাদের স্বাভাবিক মৃত্যু যখন হওয়ার হবে।কিন্তু আমরা যেন অন্যায়ের শিকার হয়ে মৃত্যুবরণ না করি। দেশটা যেন আজ মৃত্যুর স্বীকার না হয়, জাতি যেন আজ মৃত্যুর শিকার না হয়। তাই বলব, করোনার চাইতে যে কঠিন রোগে দেশ আক্রান্ত, সেটা থেকে দেশকে মুক্ত করতে হবে।শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্যান্য নেতাদের রোগমুক্তি কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল।গয়েশ্বর বলেন, আজকে বলব, শত্রু-মিত্র, ভালো-মন্দ, যে যেখানে আছেন দলের চাইতেও দেশটাকে আগে ভালোবাসেন। আর দেশের জন্য একবার সবাই বলেন আমরা দেশের জন্য মরব। দেখবেন কেউ মরব না, আমরা সবাই বাঁচব। আর যদি একা একা বাঁচতে চাই, তবে কিন্তু সবাই মরব। করোনার চেয়েও শেখ হাসিনা ভয়াবহ। তার কাছ থেকে কীভাবে মুক্তি পাবেন, সেজন্য আল্লাহর দরবারে হাত তুলেন।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ১৮ কোটি মানুষকে গুলি করে মারার মতো এত গুলি সরকারের কাছে মজুত নাই। সুতরাং আমরা যদি মনে করি দেশের জন্য সবাই মরব, তাহলে কেউ মরব না, সবাই বাঁচব। আর আমরা নানাভাবে নানা কৌশলে যদি বাঁচতে চাই, তাহলে নানা অপকৌশলে আমরা তিলে-তিলে সবাই মরব।শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী আমির খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

Top