শিল্পী-কলাকুশলীকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

শিল্পী-কলাকুশলীকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে


আলোকিত বার্তা:করোনা মহামারিতে অসচ্ছল ১ হাজার ৯৪৭ জন শিল্পী-কলাকুশলীকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চলচ্চিত্র অঙ্গন, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের বিভিন্ন ক্যাটাগরির ১ হাজার ৯৪৭ জন শিল্পী, কলাকুশলী, প্রযোজক, পরিচালক, কর্মচারীকে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৪৮ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা অনুদান দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রাপ্তদের মধ্যে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ১৬৫ জন, বাংলাদেশ শুটিং হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মচারী ৪২ জন, শুটিং ইউনিট মাইক্রো বাস চালক সমবায় সমিতির ১১৭ জন, বাংলাদেশ মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের ৪৪৭ জন, টেলিভিশন মিডিয়া মেকআপ আর্টিস্ট অ্যাসোসিয়েশনের ১১০ জনকে আড়াই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২৩১ জন, বাংলাদেশ চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতির ৮০ জন, বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গসজ্জাকর সমিতির ৪২ জন, বাংলাদেশ ফিল্ম অ্যাসিসট্যান্ট আর্ট ডিরেক্টর সমিতির ১৫ জন, বাংলাদেশ মিডিয়া লাইটম্যান অ্যাসোসিয়েশনের ৮৮ জন, সিনে স্থির চিত্রগ্রাহক সমিতির সদস্য ৩৫ জন, বাংলাদেশ চলচ্চিত্র সহকারি ব্যবস্থাপক সমিতির ২৫৬ জন, সিনেমা হল কর্মচারী ৩২৫ জন, ডিরেক্টরস গিল্ডের কর্মচারী ৩ জনকে আড়াই হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।দুঃসময়ে শিল্পী-কলাকুশলীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।তিনি বলেন, এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে উনি আবারও প্রমাণ করেছেন তিনি (শেখ হাসিনা) মানবতার নেত্রী,তিনি মাদার অব হিউম্যানিটি।করোনা মহামারিতে অন্যান্য সেক্টরের মতো স্থবির হয়ে পড়েছে চলচ্চিত্র সেক্টর। নাটক-সিনেমা নির্মাণ বন্ধ হওয়ার পাশাপাশি সিনেমা হলগুলো বন্ধ হওয়ায় অস্বচ্ছল হয়ে পড়েন এ অঙ্গনের বহু কর্মী।করোনা মহামারির শুরু থেকে কাজ হারানো অস্বচ্ছল ৫০ লাখ মানুষকে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার।এছাড়াও কোভিড-১৯ মহামারি থেকে মানুষের জীবন বাঁচাতে এবং জীবিকা নিশ্চিত করতে এখন পর্যন্ত মোট ১ লাখ ১২ হাজার ৬৩৩ কোটি টাকার (জিডিপির ৪ দশমিক ৩ শতাংশ) ২১টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সেগুলো বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।

Top