দ্বিতীয় ধাপে ৫৭টি পৌরসভায় ১৬ জানুয়ারি - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

দ্বিতীয় ধাপে ৫৭টি পৌরসভায় ১৬ জানুয়ারি


আলোকিত বার্তা:দ্বিতীয় ধাপে ৫৭টি পৌরসভায় ১৬ জানুয়ারি ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।এ ধাপের তফসিল চলতি সপ্তাহে ঘোষণা করা হতে পারে।এর আগে প্রথম ধাপে ২৫টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এ হিসাব অনুযায়ী, চার ধাপে ১৯৬টি পৌরসভা ভোট হতে যাচ্ছে।রবিবার (২৯ নভেম্বর) কমিশনের ৭৩তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।কমিশন সভা শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর ভোটের তারিখ সম্পর্কে বলেন, জানুয়ারির মাঝামাঝি দ্বিতীয় ও শেষ দিকে তৃতীয় ধাপ এবং ফেব্রুয়ারির মাঝামাঝি চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ধাপে কমবেশি ৬০টি করে পৌরসভায় ভোট নেয়া হবে। প্রত্যেক ধাপে ৩০টি পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি পৌরসভাগুলোতে ব্যালট পেপারে ভোট হবে।

সচিব জানান, শীতকালে দিন ছোট হওয়ার বিষয়টি বিবেচনায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। কোন ধাপে কোন পৌরসভা নির্বাচন হবে-তা কমিশন সিদ্ধান্ত নিয়েছেন। এখানে কারও তদবির বা প্রভাবের কারণে পৌরসভায় আগে বা পরে ভোট হয় না।

Top