ভোট ইভিএমে পৌরসভায় প্রথম ধাপের - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে ফের ভুলের ফাঁদে আ.লীগ,জুলাই গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উলটো নাশকতা বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন...

ভোট ইভিএমে পৌরসভায় প্রথম ধাপের


আলোকিত বার্তা:নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন,প্রথম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রবি বা সোমবার ঘোষণা করা হবে। প্রথম ধাপে সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।তিনি বলেন, ‘পৌরসভার প্রথম ধাপের নির্বাচন ২৭ থেকে ২৯ তারিখ করার জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন থেকে অনুমোদন দিলেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।কমিশনের এ সিনিয়র সচিব বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আমাদের আগামী সোমবারের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতেই হবে।’

জানা গেছে,প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়। সেখানে ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার কথা উল্লেখ করা হয়। সে কারণে চলতি সপ্তাহের প্রথম দিকেই নথি উপস্থাপন করা হয়।গতকালও (বুধবার) তফসিল ঘোষণা করার জন্য প্রস্তুত ছিল ইসি সচিবালয়। তবে কমিশন থেকে অনুমোদন হয়ে না আসায় তা করা হয়নি।বুধবার (১৮ নভেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছিলেন, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইসি সচিবালয় প্রস্তুত। কমিশন থেকে নথি অনুমোদন হয়ে এলেই তা ঘোষণা করা হবে।বৃহস্পতিবার না হলে রোববার প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

Top