সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিলসহ দুটি বিল পাস - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী তরুণ ধূমপায়ীদের ৪০ শতাংশই ঝুঁকিতে

সংসদে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিলসহ দুটি বিল পাস


আলোকিত বার্তা:জাতীয় সংসদে বৃহস্পতিবার মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল, ২০২০ সহ দুটি বিল পাস করা হয়েছে। পাস হওয়া অন্য বিলটি হচ্ছ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল,২০২০।মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল, ২০২০ পাসের প্রস্তাব করেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২০ পাসের প্রস্তাব করেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।বিল দুটির মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিলে মাদক দ্রব্য সংক্রান্ত অপরাধে দায়ের করা বিচারাধীন বিপুল সংখ্যক মামলার দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করার উপযোগি বিভিন্ন বিধান করা হয়েছে। এছাড়া সুষ্ঠু তদন্ত কাজ দ্রুত করার বিষয়কও বিধান সংযোজন করা হয়েছে। বিশেষ করে বিচারিক কার্যক্রম দ্রুত করতে স্পেশাল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব প্রদানের বিধান সংযোজন করা হয়েছে।

বিল দুটির ওপর বিরোধী দলের বেশ কয়েকজন সদস্য জনমত যাচাই, বাছাই কমিটিতে প্ররণ ও সংশোধনী প্রস্তাব আনলে মাদ্রাসা শিক্ষা বোর্ড বিলে কয়েকটি সংশোধন প্রস্তাব গ্রহণ করা হয়। বাকি প্রস্তাব কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

Top