বাসে অগ্নিসংযোগ বিএনপি ও তার দোসরদের দেশকে অস্থিতিশীল করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ - Alokitobarta
আজ : রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
গণপরিবহনে নারীদের ভোগান্তি কমাতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনছে সরকার সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ বীমা ও সুরক্ষামূলক প্রশিক্ষণের আবশ্যকতা এবং বিদ্যমান আইনি কাঠামোর পর্যাল... সাংবাদিক সুরক্ষা আইন-অনুসন্ধানমূলক আইনি প্রতিবেদন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাবেন যেভাবে জাতীয়করণের আওতায় আসছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রমিক-মালিক দু’পক্ষই চায় সুরাহা,ভারত-আওয়ামী লীগ ষড়যন্ত্রে গার্মেন্টসে অস্থিরতা জিয়া হত্যার আসামির ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন হাসিনার প্রত্যাবর্তন বিতর্কের মধ্যে নিরাপত্তা সঙ্কট পোশাককর্মীদের স্বস্তি ৩০ টাকার চালে,সারা দেশে বিশেষ ওএমএস শুরু সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য একটি গণমুখী রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাসে অগ্নিসংযোগ বিএনপি ও তার দোসরদের দেশকে অস্থিতিশীল করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ


আলোকিত বার্তা:বাসে অগ্নিসংযোগ বিএনপি ও তার দোসরদের দেশকে অস্থিতিশীল করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।শুক্রবার (১৩ নভেম্বর) ঢাকার মিন্টু রোডে সরকারি বাসভবনে বৃহস্পতিবার রাজধানীতে বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। মহামারির মধ্যে ধনাত্মক অর্থনৈতিক প্রবৃদ্ধির হাতেগোনা ক’টি দেশের মধ্যে বাংলাদেশ স্থান করে নিয়েছে। এই পরিস্থিতিতে দেশকে অস্থিতিশীল করার একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে বৃহস্পতিবার বাসে আগুন দেওয়া হয়েছে।ষড়যন্ত্রের অংশ হিসেবেই টিআইবি রাজনৈতিক উদ্দেশ্যে একটা প্রতিবেদন দিয়েছে। বিভিন্ন মহল থেকে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। বাস পোড়ানোতে যে বিএনপি ও তাদের দোসররা জড়িত, তা সহজেই অনুমেয়। ’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য ‘নির্বাচনে কারচুপি আড়াল করতেই বাসে আগুন’ এর প্রত্যুত্তরে ড. হাছান বলেন, অতীতে কারা এভাবে বাস পুড়িয়েছে, কীভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে শতশত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, দেশবাসী তা ভালোভাবেই জানে। পুলিশের প্রাথমিক তদন্তেও দেখা গেছে, ২০১৩-১৪ সালে যেভাবে যাত্রীবেশে বাসে উঠে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, গতকাল যে নয়-দশটি বাস পোড়ানো হয়েছে, তার মিল আছে। এবং প্রথম বাসটি একটি সরকারি প্রতিষ্ঠানের বাস পোড়ানো হয়েছে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে। সুতরাং, এ ঘটনার সঙ্গে বিএনপি ও তাদের মিত্রদের সংশ্লিষ্টতা আনায়াসে অনুমেয়।মির্জা ফখরুল সাহেব শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করছেন, যাতে কোনো লাভ হবে না। অতীতে ২০১৩-১৪ সালে যেমন এ ধরনের নাশকতা সরকার কঠোর হাতে দমন করেছে, এবারও জনগণকে নিয়ে এ ধরনের নাশকতা কঠোর হাতে দমনে সরকার বদ্ধপরিকর।একই সঙ্গে এ ধরনের অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকতে ও সন্দেহজনক কিছু দেখলে, সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানান ড. হাছান। দেশে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টকারী কোনো গুজব বা ঘটনার বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যেই সব গণমাধ্যমের সাহায্যে দেশবাসীকে অনুরোধ করা হয়েছে। জানান তথ্যমন্ত্রী।সাংবাদিকরা ‘বাস পোড়ানোর ঘটনা নিয়ে বিএনপির দু’জন নেতার একটি ফোনালাপের অডিও ফাঁস’র বিষয়ে প্রশ্ন করলে করলে মন্ত্রী ড. হাছান বলেন, অডিওবার্তা এটাই প্রমাণ করে যে, এই ঘটনার সঙ্গে তারা যুক্ত। এবং মির্জা ফখরুল সাহেব এ বিষয়ে একটি সত্যি কথা বলেছেন যে, এটি পূর্বপরিকল্পিত। আসলে মির্জা ফখরুল সাহেবরা পূর্বপরিকল্পনা করেই এ ঘটনা ঘটিয়েছেন।

Top